১৪ দল ও মহাজোট একসঙ্গে খুব শিগগির প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে জানান জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
সোমবার বিকালে বনানী কার্যালয়ে জড়ো হন মনোনয়ন প্রত্যাশীরা। একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী তালিকা ঘোষণা করার কথা ছিল তবে সেটা করা হয়নি।
পরে নেতাকর্মীদের রুহুল আমিন বলেন, প্রায় দু'শো আসনে তারা প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছেন।
তিনি আরো জানান আলোচনার মাধ্যমে আরো কয়েকটি আসনে প্রার্থী মনোনয়ন দিতে পারে জাতীয় পার্টি।
দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানান, প্রার্থী নির্বাচনে কাজ তারা শেষ করে এনেছেন কিছু বিষয়ে সিদ্ধান্তের পর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।
তিনি আরো বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সকল জোট ও দলের আংশগ্রহণে সুষ্ঠু পরিবেশে জাতীয় পার্টি নির্বাচন করতে চায়।
পরে দলের পক্ষ থেকে বিভিন্ন প্রার্থীদের মনোনয়ন ফরম গ্রহণ করেন দলের মহাসচিব রুহুর আমিন হাওলাদার।