সময় স্বল্পতায় জোটগতভাবে মনোনয়ন দেয়া হচ্ছে না— দলীয়ভাবে এটা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
মঙ্গলবার সকালে রাজধানীর বেইলি রোডে নিজ বাসায় জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একান্ত বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
ড. কামাল বলেন, এটা জোটগতভাবে হচ্ছে না- আলাদা আলাদা হচ্ছে পরে বসে এগুলো সমন্বয় করা যাবে।
সময় স্বল্পতার জন্য এখন দলীয়ভাবে হচ্ছে- তবে প্রার্থিতা প্রত্যাহারের আগেই সব ঠিক হয়ে যাবে মন্তব্য করেন তিনি।
৬টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি –এ বিষয়ে জানতে চাইলে কামাল হোসেন বলেন, ঐক্যফ্রন্ট না মেনে নিলে কী করা যাবে? নির্বাচন তো এ কারণে আমরা বাদ দেব না আর এটা-ইভিএম নিয়ে প্রতিবাদ আমাদের থাকবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: