রাজনীতি

চলছে আ’লীগের মনোনয়নপত্র জমা

চলছে আ’লীগের মনোনয়নপত্র জমা
চলছে আ’লীগের মনোনয়নপত্র জমা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ছাড়াও সারাদেশে উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। গোপালগঞ্জ-৩ আসনের জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন নেতাকর্মীরা। নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আর শেরপুর-২ আসনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মঙ্গলবার গোপালগঞ্জ ৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে তিনটি স্থানে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বেলা ১১টায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মেদ টুঙ্গিপাড়ায় সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

পরে কোটালীপাড়া উপজেলায় আরও একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। একই আসনের জন্য প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয় গোপালগঞ্জেও।

এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

উপজেলার একটি পৌরসভা, ৫টি ইউনিয়ন ও কোটালিপাড়া উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গোপালগঞ্জ-৩ আসন গঠিত। ১৯৮১ সালে দেশে ফেরার পর ১৯৮৬ সাল থেকে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন শেখ হাসিনা।

এদিকে, নোয়াখালী-৫ আসনের জন্য মনোয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, দলছুট যত নেতাকর্মীই বিএনপিতে যোগ দিক না কেন, তারা জনসমর্থন হারাবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী শেরপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় তিনি বলেন, নারী ও পুরুষ উভয়কে সমানভাবে রাষ্ট্র পরিচালনায় চায় আওয়ামী লীগ।

দলীয় মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার সকালে গাজীপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

গাজীপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহাজোটের শরীক দল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুল মজিদ।

বরিশাল-৩ আসনে মহাজোটের শরীক দল ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার সাধারণ সম্পাদক টিপু সুলতান রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুর রহমান।

উৎসবমুখর পরিবেশে নাটোরেও চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। সোমবার নাটোর-৩ আসনে মনোনয়নপত্র জমা দেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ