ঢাকায় মঙ্গলবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা।
দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর আজ প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন।
সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের দপ্তরে রাজধানীর ১৫টি সংসদীয় আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। বেলা ২টা পর্যন্ত ২০ জন প্রার্থী বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সকালে ঢাকা-৮ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওয়ার্কার্স পার্টির প্রধান ও সমাজক্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা-৯ আসনে বর্তমান সাংসদ সাবের হোসেন চৌধুরী ও ঢাকা-১৫ আসনে কামাল আহমেদ মজুমদার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দিয়ে সাবের হোসেন চৌধুরী শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোটের প্রত্যাশার কথা ব্যক্ত করেন।