জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের জন্য ৬০টির বেশি আসন দেয়া হবে না জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, জামাত ছাড়া ২০ দলীয় জোটকে সম্ভবত ১৫টি আসন ছাড় দেয়া হয়েছে আর জোট ও ঐক্যফ্রন্ট মিলে আসন সংখ্যা ৬০টির বেশি হবে না। তবে পরবর্তীতে সঠিক সংখ্যা জানতে পারবেন
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার রায় পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন তিনি।
এসময় বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: