জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়।
জাপা চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায়ের বরাত দিয়ে ইউএনবি জানায়, অসুস্থ বোধ করায় মঙ্গলবার সকালে তাকে সিএমএইচে নেওয়া হয়।
তিনি বলেন, এরশাদ হাঁটুর ব্যথাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
প্রেস সচিব আরও জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এরশাদের সিঙ্গাপুরে যাওয়া প্রয়োজন কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি যাচ্ছেন না।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: