রাজনীতি

নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল আসবে: এইচ টি ইমাম

এইচ টি ইমাম
এইচ টি ইমাম

সব দলের অংশগ্রহণে একাদশ জাতীয় নির্বাচনে হবে এ আশাবাদ ব্যক্ত করে যুক্তরাষ্ট্র থেকে যেসব পর্যবেক্ষক আসবেন তাদের তালিকা চাওয়া হয়েছে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

বুধবার আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর বিল মোলার।

এ সময় দলের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমামের সঙ্গে তার সাক্ষাত হয়।

পরে সাংবাদিকদের এইচ টি ইমাম বলেন, সকল দলের অংশগ্রহণে নির্বাচনে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট—নির্বাচনে যে পর্যবেক্ষক আসবে তাদের তালিকা চাওয়া হয়েছে।

লেভেল প্লেয়িং ফিল্ড রাখার চেষ্টা করা হচ্ছে সর্বোত্তভাবে— আর সবকিছুই নির্বাচন কমিশনকে আলোচনা-সমালোচনার উর্ধ্বে রেখে করতে হবে বলেও জানান তিনি।

দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আসেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর বিল মোলার। দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামের নেতত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করেন তিনি।

সাক্ষাত শেষে এইচ টি ইমাম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগে খুশি যুক্তরাষ্ট্র। দেশে নির্বাচনের ভালো পরিবেশ বিরাজ করছে বলেও সন্তুষ্টি প্রকাশ করেছেন মার্কিন দূতাবাসের কাউন্সিলর।

নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল আসবে বলেও জানান তিনি।

এইচ টি ইমাম বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের আলাদা মাত্রা আছে— আর তাই যেখানে বিএনপি কূটনীতিকদের বাড়িতে দাওয়াত দেয় সেখানে আওয়ামী লীগের কার্যালয়ে আসেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ