বিশ দলের অন্যমত শরীক জামাত শেষ পর্যন্ত ২৫টি আসন পেল বিএনপির কাছ থেকে।
সব মিলিয়ে বিএনপি ৬০টি আসন ছাড় দেয়ার কথা বললেও এ নিয়ে দরকষাকষির হিসাব-নিকাশের জটিল সমীকরণ বিএনপি কতোটা মেলাতে পারবে এ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে। তেমনিভাবে যুদ্ধাপরাধীদের সন্তানদের মনোনয়ন দেয়া নিয়েও চলছে নানা কথা। এরইমধ্যে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাঈদী, আব্দুল আলীম ও সাকা চৌধুরীর ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে মনোনয়ন দেয়া হয়েছে।
একাদশ সংসদ নির্বাচনে বিএনপি'র আসন বণ্টন নিয়ে চলছে নানা সমীকরণ। এরইমধ্যে ৩০০ আসনে প্রার্থী ঠিক করতে ৮০০'এরও বেশি প্রার্থীকে বিএনপির প্রাথমিক মনোনয়নের চিঠি দেয়ার বিষয়টি আলোচনায় এসেছে। একইসঙ্গে ২০ দল ও ঐক্যফ্রন্টের সঙ্গে দলটির আসন নিয়ে এখনো ফয়সালায় না হওয়ার বিষয়টি নিয়েও চলছে জোর আলোচনা।
গতকাল প্রার্থীদের প্রাথমিক মনোনয়নের চিঠি দেয়ার দিনে বিএনপি মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ২০ দলের জন্য ১৫টি আসন রাখাসহ সব মিলিয়ে ৬০টিরও বেশি আসনে ছাড় না দেয়ার কথা জানান।
মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন বুধবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা -১৫ আসন থেকে ধানের শীষ প্রতীকে জামাতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের পক্ষে প্রতিনিধিরা ফরম জমা দেয়ার সময় জানান, তারা বিএনপির কাছ থেকে ২৫টি আসন পেয়েছেন।
জামাতের জন্য ২৫ আসনসহ বিশদলের এবং ঐক্যফ্রন্টের জন্য আসন ভাগাভাগির জটিল হিসাব নিকাশ বিএনপি শেষ পর্যন্ত মেলাতে পারবে কিনা- এ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি যুদ্ধাপরাধীর সন্তানদের মনোনয়ন দেয়া নিয়েও চলছে নানা কথা।
এরই মধ্যে জয়পুরহাট-১ আসনে যুদ্ধাপরাধী আব্দুল আলীমের ছেলে ফয়সাল আলীমকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
জামাত থেকে পিরোজপুরে দেলাওয়ার হোসেন সাঈদীর আসনে তার ছেলে শামীম সাঈদী মনোনয়ন পেয়েছেন। আর চটট্টগ্রাম -৬ এ যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদেরের ভাই গিয়াসউদ্দীন কাদেরের ছেলে সামির কাদেরকে মনোনয়ন দিয়েছে বিএনপি।