আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধান করে এ কমিটি করা হয়।
বৃস্পতিবার রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কমিটি গঠন করার সংবাদ সম্মলনে নজরুল ইসলাম খান বলেন, আরেকটি প্রহসনের নির্বাচন করতেই বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।
মির্জা আব্বাসে বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী— সেখানে যে নেতাকর্মী যাচ্ছেন তাদেরকে গ্রেপ্তার করছে পুলিশ বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, জোর করে আবারো ক্ষমতায় থাকতেই নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালাচ্ছে সরকার যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের বড় অন্তরায়।
এত যে আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে তাতে করে নির্বাচন কমিশন কোনো ভূমিকাই পালন করছে না –এ কথা উল্লখে কর নজরুল বলেন, নিবার্চনী খেলায় একের পর এক ফাউল করছে সরকার এভাবে চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।
বিএনপির হেভিওয়েট তিন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ার ব্যাপারে মন্তব্য -- এটা নির্বাচনী প্রচারণাসহ নির্বাচনী কৌশলের অংশ বলে জানান তিনি।
কোনো চিহ্নিত যুদ্ধাপরাধীকে বিএনপি মনোনয়ন দেবে না বলে জানান নজরুল ইসলাম।
সবাই যুদ্ধাপরাধী নয়— জামাতের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে জানান নজরুল।