রাজনীতি

জামাত ছাড়া বিএনপি অচল: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

নিজেদের বোঝাপড়ার কারণে বিএনপির অনেক প্রার্থী মনোনয়ন জমা দেননি এখানে সরকারকে দোষ দিয়ে লাভ নেই-বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামাত ছাড়া বিএনপি অচল বলে মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, বিএনপির মুক্তিযুদ্ধের ব্যাখ্যা অন্যরকম বলেই তারা জামাতের মধ্যেও মুক্তিযোদ্ধা খুঁজে পায়।

জঙ্গিদের মনোনয়নের বিষয়টিও বিএনপি বিবেচনায় রেখেছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।

বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ সমস্যার কারণেই বিএনপির অনেক নেতা মনোনয়ন জমা দিতে পারেননি, সরকার কোথায় কাউকে কোনো বাধা দেয়নি।

জামাত প্রসঙ্গে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, জামাত ছাড়া অচল বিএনপি।দলটির কাছে মুক্তিযুদ্ধের ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা।

জঙ্গি অর্থায়নের অভিযোগ রয়েছে এমন প্রার্থীকেও বিএনপি মনোনয়ন দিয়েছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের।

জাতীয় পার্টিকে ৩০০ আসনেই প্রার্থী দেয়ার কথা বলে হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, প্রত্যাহারের আগে চূড়ান্ত হবে মহাজোটের প্রার্থী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ