রাজনীতি

নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে খুশি ইইউ: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে খুশি ইউরোপীয় ইউনিয়ন- ইইউ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর ধানমণ্ডি কার্যালয়ে সকালে ইইউয়ের আবাসিক প্রতিনিধি রেনজে টেরিংকের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ কমিটির সঙ্গে বৈঠক করেছে।

এ বৈঠক শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আলোচনায় আগামী নির্বাচন নিয়ে কথা হয়েছে।

তিনি বলেন, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলে ইইউ কর্মকর্তারা মনে করেন— তাই পর্যবেক্ষক পাঠানোর প্রয়োজন মনে করছেন না তারা।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের জন্য ভালো পরিবেশ বিরাজ করছে বলে মনে করে ইইউ।

তিনি বলেন, সুষ্ঠুভাবে নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে— নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে খুশি ইইউ প্রতিনিধিরা।

ওবায়দুল কাদের আরো জানান, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায়–ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে গেলে তা সম্ভব নয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ