রাজনীতি

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চায় ঐক্যফ্রন্ট: মওদুদ

মওদুদ আহমদ
মওদুদ আহমদ

জাতীয় ঐক্যফ্রন্ট জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি উল্লেখ করে আন্দোলনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে বলেও জানান বিএনপির এ নেতা।

আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনে জিততে হলে লড়াইয়ের কোনো বিকল্প নেই। নির্বাচনে জিততে হলে শক্ত অবস্থানে থেকে নেতা-কর্মীদের লড়াই করার আহ্বান জানান তিনি।

এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী প্রশ্ন তোলেন- নির্বাচন কমিশনে চিঠি দেয়ার পরও কেন এখনো বির্তকিত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়নি?

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক সামরিক কর্মকর্তাদের বৈঠকের সমালোচনা করে এ ব্যাপারে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন রিজভী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ