সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি না হলে দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশংকা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন-এ নিয়ে যেকোন উদ্ভুত পরিস্থিতির দায়ভার সরকার ও নির্বাচন কমিশনকেই নিতে হবে তিনি।
শুক্রবার গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণার পর থেকে গ্রেপ্তারকৃত দলের নেতা-কর্মীদের পরিসংখ্যান তুলে ধরে তিনি এ কথা বলেন।
নির্বাচন নিয়ে সরকারের নীল নকশা বাস্তবায়নে ইসি উৎসাহ নিয়ে কাজ করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এ অবস্থা চলতে থাকলে নির্বাচন আদৌ হবে কিনা এ নিয়ে জনমনে সংশয় থেকে যাবে।
এই অবস্থায় দেশে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা এ নিয়ে প্রশ্ন তুলেন তিনি বলেন- নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবাহ হয়ে কাজ করছে।
নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও গুম হওয়া বন্ধের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল উদ্বেগ প্রকাশ করে বলেন-সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি না হলে দেশে সংঘাতময় অবস্থা বিরাজ করবে।
ক্ষমতাসীনদের নির্বাচনী বিধি লঙ্ঘণ ও বিরোধীদের বিরুদ্ধে জুলুম নির্যাতনের অবস্থা দেখে দেশে নির্বাচন আদৌ হবে কিনা -এ নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিতে জামাতের কোন প্রার্থী নেই সবাই ধানের শীষের প্রার্থী।