নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে সাইবার প্রপাগাণ্ডা ছড়াচ্ছে আওয়ামী লীগ- এমন অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
শনিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের নামে নানা অপপ্রচার বিভিন্ন অনলাইন পোর্টাল ও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
সরকার কুৎসিত সাইবার যুদ্ধে নেমেছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলার নানা বিবরণীও তুলে ধরেন রিজভী।
নির্বাচনকে ঘিরে যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে জনগণ তার সমুচিত জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: