রাজনীতি

মনোনয়ন বাতিলে সরকারের কোনো সম্পৃক্ততা নেই: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

মনোনয়ন বাতিলের বিষয়টি নির্বাচন কমিশনের আইনের বিষয়— এখানে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার যে হুমকি দিচ্ছে,গণতন্ত্রের স্বার্থে সে সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

কাদের বলেন, নির্বাচনে জেতার সম্ভাবনা যাদের কম থাকে, অভিযোগ-নালিশ করাটাই তাদের পক্ষে স্বাভাবিক।

সোমবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনে নিজেদের কয়েকজন প্রার্থী বাদ পড়ায় নানা অভিযোগ করছেন বিএনপির নেতারা।

তারই জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, নিজেদের প্রার্থীদের নিয়ে বিএনপির যেমন সংশয় ছিল, একই সংশয় ছিল আওয়ামী লীগেরও।

তিনি বলেন, দলীয় প্রার্থী বাদ পড়লেও এ নিয়ে কোনো প্রশ্ন তুলছে না আওয়ামী লীগ।

তফসিল ঘোষণার পর জনমতে যারা পিছিয়ে থাকে— তারাই অভিযোগ করে বেশি।

নির্বাচন বর্জনের মতো সিদ্ধান্ত না নিতে বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে আওয়ামী লীগ সচেষ্ট জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে তারা বদ্ধপরিকর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ