রাজনীতি

হাওলাদারের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তদন্ত হবে: রাঙ্গা

মশিউর রহমান রাঙ্গা
মশিউর রহমান রাঙ্গা

জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে সরিয়ে দেয়া রুহুল আমীন হাওলাদারের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগে তদন্তের কথা জানান দলের নতুন মহাসচির মশিউর রহমান রাঙ্গা।

সোমবার বিকালে রাজধানীর দলের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়ার একদিনের মধ্যেই জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে সরিয়ে দেয়া হলো রুহুল আমীন হাওলাদারকে। তার স্থলাভিষিক্ত হয়েই রুহুল আমীন হাওলাদারের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগে তদন্তের কথা জানান মশিউর রহমান রাঙ্গা।

সংবাদ সম্মেলনে রাঙ্গা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যদি কেউ মনোনয়ন বাণিজ্য করে তাহলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মনোনয়ন বাতিল হওয়ার পর জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দিয়ে এ পদে দায়িত্ব দেয়া হয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে।

এরশাদের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙ্গাকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব দেয়া হলো। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি তিনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

পার্টির গঠনতন্ত্র অনুযায়ীই এ সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে, আজ- সন্ধ্যায় বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় পার্টির নতুন মহাসচিব রাঙ্গা। দলের মধ্যে কোনো অনিয়ম পেলে বা মনোনয়ন বাণিজ্য হলে বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তিনি।

যারা দল থেকে বের হয়ে গেছেন তাদের দলে ফিরে আসার আহ্বানও জানান নতুন মহাসচিব।

নির্বাচনে মহাজোটের কাছ থেকে কত আসন পাওয়া যাবে যে বিষয়ে তিনি কিছু জানাননি তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ