রাজনীতি

এতো প্রার্থীকে বিএনপির মনোনয়নের পেছনে বাণিজ্য রয়েছে

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি জেনে গেছে তাদের জেতার সম্ভাবনা নেই— তাই নির্বাচন বানচালের জন্য তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মনোনয়ন বাণিজ্যের কারণেই তারা এত বেশি সংখ্যক প্রার্থী দিয়েছেন।

কাদের বলেন, নির্বাচন থেকে সরে গেলে আবারো দেশে-বিদেশে নালিশ করবে বিএনপি তাই তারা মাঠে থাকলেই ভালো।

বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় তিনি অভিযোগ করেন, জিততে পারবে না তাই বিএনপি এখন নির্বাচনে পরিবেশ বিঘ্নিত করতে চাইছে, অস্থির করতে চাইছে দেশকে।

বিএনপির এতো প্রার্থীকে মনোনয়ন দেয়ার সঙ্গে বাণিজ্যের সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করে তিনি বলেন, এর নিয়ন্ত্রণ হচ্ছে লন্ডন থেকে।

নিজেদের কৃতকর্মের জন্যই জিয়ার পরিবার এবার নির্বাচনে নেই— এখানে আওয়ামী লীগের তো কিছু্ই করার নেই।

সব আসনে প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, শরিকদের সঙ্গে নেই কোনো টানাপোড়েন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ