রাজনীতি

আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন হবে: বুলু

বরকত উল্লাহ বুলু
বরকত উল্লাহ বুলু

একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য সারাদেশে আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সদস্য বরকত উল্লাহ বুলু।

মঙ্গলবার রাজধানীতে ঐক্যফ্রন্টের কার্যালয়ে সমন্বয় কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বুলু বলেন, সারাদেশে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তাতেই বোঝা যায় লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশন- ইসি সম্পূর্ণ ব্যর্থ।

এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত নির্বাচনে কি হবে সে বিষয়ে সংশয় থেকে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালগুলোকে বিভিন্ন গুজব ছড়ানো থেকে বিরত রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের—তাই এই ব্যাপারে তাদেরকে স্বচ্ছ দৃষ্টি রাখার আহ্বান জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত "বর্তমান নির্বাচন পরিস্থিতি এবং নির্বাচনী এলাকা " শীর্ষক এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের পর এই অভিযোগ করেন মান্না।

তিনি বলেন, নির্বাচন কমিশনের এমন উদাসিনতা দেশ ও জনগণের জন্য কাম্য নয়।

এ সময় বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের আচরণ লেভেল প্লেইং ফিল্ডের ধারে কাছেও নেই বলে জানান তিনি।

বিরোধীদলীয় নেতা কর্মীদের হয়রানি করা হচ্ছে তা এখনই সম্পর্ণভাবে বন্ধ করার দাবি জানান তিনি।

অন্যথায় নির্বাচনে কোন ধরনের সামাজিক অস্থিরতা সৃষ্টি হলে তার জবাবদিহিতা সম্পূর্ণভাবে পুলিশ-প্রশাসনের উপর পড়বে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ