রাজনীতি

অন্ধকারে ঢিল ছুঁড়বেন না, বিএনপি নেতাদের উদ্দেশ্যে কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ধানের শীষের প্রার্থীদের মনোনয়ন বাতিলের ক্ষেত্রে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাত ছিল- বিএনপির এ অভিযোগের তথ্য-প্রমাণ চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের সঙ্গে আঁতাত করে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করেছে, এর প্রমাণ কী? তথ্য-প্রমাণ দিতে হবে। অন্ধকারে ঢিল ছুঁড়লে হবে না।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এরআগে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতারা।

পরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে এক ব্রিফিং-এ ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি নির্বাচন বাতিলের নীল নকশা করছে।

বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণে বাধা নেই— কিন্তু বিএনপির কাজই হচ্ছে তাদের কাছে নালিশ করা।

বিদেশি পর্যবেক্ষকরা কোনো অনিয়ম পেলে তা নির্বাচন কমিশন জানাতে পারেন বলেন কাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ