একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড দূরে থাকুক, কমিশন চেষ্টা করছে কিভাবে পরিস্থিতি আরো খারাপ তরা যায়।
বুধবার দুপুরে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এছাড়া আজ সন্ধ্যায় নির্বাচনের জন্য বিএনপির মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হতে পারে বলেও জানান মহাসচিব।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: