রাজনীতি

২/১ দিনের মধ্যে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হবে: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

মহাজোট প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি ২/১ দিনের মধ্যে দেয়া শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

মহাজোট প্রার্থীদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।

এবারের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের বিকল্প নেই দাবি করে তিনি বলেন, পরাজয় মানে বাংলাদেশের রক্তের বন্যা বয়ে যাওয়া।

বিএনপি তাদের মনোনয়ন বাণিজ্য করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অনেকে মনোনয়ন না পেয়ে টাকার জন্য নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন।

দুর্নীতি আর সন্ত্রাসের কারণে জনগণ বিএনপিকে ভোট দিতে চায় না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ