রাজনীতি

আমার চিকিৎসা হচ্ছে না, মৃত্যুকে ভয় করি না: এরশাদ

 হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

আমার বয়স হয়েছে চিকিৎসা করতে দেবে না-বিদেশে যেতে দেবে না- মৃত্যুকে ভয় করি না বলে রীতিমত বোমা ফাটালেন সাবেক এ সামরিক শাসক ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ের সামনে গাড়িতে বসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

এদাশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে পার্টির মনোনয়নপ্রক্রিয়া শুরুর পর গত কয়েক সপ্তাহ ধরে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি এরশাদকে। তার অসুস্থতার বিষয়ে জাতীয় পার্টির এবং ক্ষমতাসীন দলের নেতাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের তথ্য দেয়া হয় সাংবাদিকদের।

দুপুর সোয়া ১২টার দিকে কয়েক মিনিটের জন্য বনানীর রাজনৈতিক কার্যালয়ে আসেন এরশাদ ভিতরে না গিয়ে রাস্তায় গাড়িতে বসেই বক্তব্য দেন।

তিনি বলেন, আমাকে দমিয়ে রাখতে কেউ পারেনি পারবে না। এগিয়ে যাবো। আমার বয়স হয়েছে। চিকিৎসা করতে দেবে না। বাইরে যেতে দেবে না। মৃত্যুকে ভয় করি না। জাতীয় পার্টি তোমাদের মধ্যে বেঁচে থাকবে। আমি বেঁচে থাকবো। তোমাদের কোনো ভয় নেই। জাতীয় পার্টি চিরদিন নির্বাচন করেছে এবারও নির্বাচন করবে।

‘নতুন মহাসচিবকে দায়িত্ব দিয়েছি। পুরনো মহাসচিবের পাশাপাশি নতুন মহাসচিবকে ভালোবাসতে ও সহযোগিতা করতে হবে। আর এসব কিছুই নির্ভর করছে দলের নেতাকর্মীদের উপর। এসময় কাউকে দল না ছাড়ারও অনুরোধ করেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, আমি পুরনো মহাসচিবকে ভালোবাসতাম- নতুন মহাসচিবকে তোমরা ভালোবেসো সে নতুন তাকে সাহায্য করো।

এরশাদ বলেন, বেঁচে আছি, বেঁচে থাকবো- ২৭ বছর ধরে রাস্তায় রস্তায় ঘুরেছি, পার্টি ছাড়িনি। সব নির্ভর করে তোমাদের ওপর। কেউ পার্টি ছেড়ে যেও না, আমাকে প্রতিশ্রুতি দাও৷

আমার ব্লাড শটেজ রয়েছে, একটু বাসায় যাচ্ছি। আজ বলতে এসেছি আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না।

গত ২০১৪ সালের নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে এরশাদ নাটকীয় অসুস্থতা নিয়ে সিএমএইচে ভর্তি হয়েছিলেন। কিন্তু সেখানে ভর্তি থাকা অবস্থাতেই তিনি এমপি নির্বাচিত হন এবং পরে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পান।

এবার একাদশ সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টির মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে ‘অসুস্থ’ এরশাদের সিএমএইচে ভর্তির খবর এলে নতুন করে আলোচনা শুরু হয়।

এ গুঞ্জনের মধ্যেই গত মাসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এরশাদের অসুস্থতা ‘রাজনৈতিক‘ নয় তিনি সত্যিই অসুস্থ। তাকে দুই-এক দিনের মধ্যে সিঙ্গাপুরে নেয়া হতে পারে।

তবে জাতীয় পার্টির ওই সময়ের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের কাছে তা ভিন্নভাবে উপস্থাপন করেন।

তিনি বলেন, এরশাদের অসুস্থতা ‘এমন কিছু নয়’- তিনি নির্বাচনে অংশ নেবেন।

এর মধ্যে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণের শেষে বেশ কয়েকজন নেতা ‘মোটা টাকায়’ মনোনয়ন বিক্রির অভিযোগ তোলেন এরশাদ ও হাওলাদারের বিরুদ্ধে। হাওলাদার সে সময় তা অস্বীকার করেন।

ঋণ খেলাপের অভিযোগে পটুয়াখালী-১ আসনে হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।

গত সোমবার অনেকটা আকস্মিকভাবে জাতীয় পার্টির মহাসচিব পদে পরিবর্তনের ঘোষণা আসে। এরশাদের রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মহাসচিব করে মশিউর রহমান রাঙ্গাকে।

গত মঙ্গলবার সাংবাদিকদের নতুন মহাসচিব রাঙ্গা বলেন, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার পর শারীরিক অবস্থা নিয়ে এরশাদ ‘ভয়ে থাকেন’ এ কারণে তাকে হাসপাতালে যেতে হয়। ঘুমের ডিস্টার্ব হলেও তিনি সিএমএইচে যান। বাসায় একা থাকেন বলে তার একলা লাগে, ভয় করে। তাছাড়া ইনফেকশনের ভয়ও আছে।

নতুন মহাসচিব দাবি করেন, এরশাদ এখন ‘হান্ড্রেড পারসেন্ট ফিট’ থাকলেও চিকিৎসার জন্য তার দেশের বাইরে যাওয়া জরুরি। কিন্তু পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব শেষ না করে তিনি দেশের বাইরে যেতে চান না। মহাজোটের আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হলে ১০ ডিসেম্বরের পর হয়ত এরশাদ বিদেশে যেতে পারেন।

আজ-বৃহস্পতিবার বনানীর কার্যালয়ের সামনে এসে নতুন মহাসচিবকে নিয়েও কথা বলেন এরশাদ।

তিনি বলেন, পুরনো মহাসচিবকে ভালোবাসতাম। নতুন মহাসচিবকে তোমরা ভালোবেসো সে নতুন, তাকে সাহায্য করো।

৮৮ বছর বয়সী এরশাদ বলেন, বেঁচে আছি, বেঁচে থাকব। ২৭ বছর ধরে রাস্তায় রস্তায় ঘুরেছি, পার্টি ছাড়ি নাই সব নির্ভর করে তোমাদের ওপর। কেউ পার্টি ছেড়ে যেও না, আমাকে প্রতিশ্রুতি দাও।

পার্টি অফিসের সামনে এই ঝটিকা সফর শেষে বিদায় নেয়ার সময় এরশাদ তার কর্মীদের বলেন, আমার ব্লাড শর্টেজ আছে, একটু বাসায় যাচ্ছি খেতে।

এ সময় কার্যালয়ের সামনে কর্মীরা স্লোগান ধরেন- ‘এরশাদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ