প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।
শুক্রবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন-প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতিদিন সিইসির নিকট বার্তা বাহকের মাধ্যমে বিভিন্ন ধরনের নির্দেশ পাঠানো হচ্ছে-এমন তথ্য তাদের কাছে রয়েছে।
ভোট কারচুপির জন্য জোন ভাগ করে পুলিশের ১২ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান রিজভী।
নির্ধারিত ব্যালটে ছাড়াও অতিরিক্ত ব্যালট, নকল সিল প্যাড সরবরাহ করা হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: