রাজনীতি

ধানের শীষের ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জোটের শরিক দলগুলোর জন্য ৯৪টি আসন রেখে ২০৬ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।

প্রার্থীতা তালিকা ঘোষণার শুরুতে মির্জা ফখরুল বলেন, চেয়ারপারসনের মুক্তির আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে অনেক প্রতিকূলতা সত্ত্বেও বিএনপি নির্বাচনে যাচ্ছে।

তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন এবং চেয়ারপারসনের মুক্তির দাবির অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে সকল দ্বিধাদ্বন্ধের উর্ধ্বে উঠে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে।

মির্জা ফখরুল আরো বলেন, ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীর তালিকা আগামীকাল শনিবার ঘোষণা করা হবে।

এর আগে ৩০০ আসনের মধ্যে ২০৬টি আসনের চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

নিজের আসন ঠাকুরগাওঁ-১ সহ ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা ১ ও ২ থেকে, ঢাকা-৩ থেকে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৮ থেকে মির্জা আব্বাসের চূড়ান্ত মনোনয়নের কথা ঘোষণা করেন তিনি।

প্রার্থীদের নামের তালিকা ঘোষণার শেষে চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ তুলে ধরেন তিনি। বলেন- নির্বাচনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ