নির্বাচনে নিয়োজিত সামরিক বাহিনীকে সরকারের অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর মতো সরকারের তাবিদারি না করে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশকে রক্ষার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম সংগঠক ও গণস্বাস্থ্যর প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জাতীয়তাবাদী চালক দল আয়োজিত এক আলোচনা সভায় এ আহবান জানান তিনি।
নির্বাচনে নিয়োজিত ঐক্যফ্রেন্টের সকল পোলিং এজেন্টদের ভোট গ্রহন শুরুর পূর্বে ভোটবাক্স সর্তকতার সঙ্গে পরীক্ষা করে দেখার কথাও বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। ঐক্যফ্রন্ট ক্ষমতায় এলে ভুটান ও নেপাল থেকে বিদুৎ পরিবহনে ভারতকে ট্রানজিট দিতে বাধ্য করা হবে বলে জানান তিনি।
অন্যথায় বাংলাদেশ ভারতকে যে ট্রানজিট সুবিধা দিচ্ছে তা বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আলোচনা সভায় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার নিয়েও কথা বলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত বিএনপির সাবেক চিপ হুইফ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তার নির্বাচনি এলাকায় ২০১৬ সালের একটি মামলার কথা উল্লেখ করে বলেন, গতরাতে তিনিসহ বিএনপির আরো ৬০৪ জন নেতাকর্মীর নাম ঢুকিয়ে মামলাটি পুর্নরিজ্জিত করা হয়েছে।