রাজনীতি

পল্টনের পর গুলশানেও মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভ

গুলশান কার্যালয়
গুলশান কার্যালয়

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে মনোনয়নবঞ্চিত সমর্থকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ সময় সমর্থকরা কার্যালয়ে ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করছে সমর্থকরা। শনিবার বিকেল থেকে মনোনয়নবঞ্চিত সমর্থকরা এ বিক্ষোভ করছেন।

গুলশান কার্যালয় থেকে বার বার মাইকে মিছিল স্লোগান না করার ঘোষণা দিলেও তা ভ্রুক্ষেপ করছে না মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকরা।

ঢাকা-১২ আসনের মনোনয়ন বাতিল এবং সেখানে আনোয়ারুজ্জামান আনোয়ারকে মনোনয়ন দেয়ার দাবিতে সমর্থকরা মিছিল করছেন। পাশাপাশি নলিতাবাড়ীর একটা আসনের মনোনয়নবঞ্চিত প্রার্থীর পক্ষে তার সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করছেন।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে মনোনয়ন না পাওয়ার কারণে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের পক্ষে স্লোগান এবং বিক্ষোভ করেন।

পরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ফলাফল কলাপসিবল গেট গেইটে তালা দিয়ে বন্ধ করে দেন। প্রায় দেড় ঘণ্টা পর গেট খুলে দিয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন ১২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। সংবাদ সম্মেলন শেষে তার সমর্থকরা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দিকে রওনা হয়।

উল্লেখ্য, চাঁদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এহসানুল হক মিলন। কিন্তু সেখানে এবার মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সভাপতি মোশারফ হোসেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ