রাজনীতি

সরকারের হুকুমেই চেয়ারপারসনের মনোনয়ন বাতিল করেছে ইসি

 রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

সরকারের হুকুমেই নির্বাচন কমিশন- ইসি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করেছে এ মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, জিয়া পরিবারকে নির্বাচনের বাইরে রাখতেই এ ষড়যন্ত্র।

তিনি আরো বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে এ মনোনয়ন বাতিল করা হয়েছে।

আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্তদের মনোনয়ন দেয়া হলেও খালেদা জিয়ার প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভয় পেয়ে শেখ হাসিনার নির্দেশে কমিশন এ কাজ করেছে বলে মন্তব্য করে রিজভী বলেন, এ রায় থেকে নির্বাচন কমিশনের স্বরুপ বোঝা যায়।

এদিকে, বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী-সমর্থকরা দ্বিতীয় দিনে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে।

সকালে কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন কয়েকশ কর্মী-সমর্থক। তবে কার্যালয়ের ভেতরে শীর্ষ পর্যায়ের নেতারা কেউ নেই।

মুন্সীগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মাদ আব্দুল্লাহর সমর্থকরাই বেশী রয়েছেন এ বিক্ষোভে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ