বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী-সমর্থকরা দ্বিতীয় দিনে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেস।
রোববার সকালে কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন কয়েকশ কর্মী-সমর্থক। তবে কার্যালয়ের ভেতরে শীর্ষ পর্যায়ের নেতারা কেউ নেই।
মুন্সীগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মাদ আব্দুল্লাহর সমর্থকরাই বেশী রয়েছেন এ বিক্ষোভে।
টাকার বিনিময়ে ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে বিএনপির যোগ্য প্রার্থীরা মনোনয়ন বঞ্চিত হয়েছেন—তাছাড়া তৃণমূল প্রার্থীরা মনোনয়ন বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। এই আসনে বিএনপির আরেক মনেনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল্লাহর। সকাল থেকে তার অনুসারী গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।
কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সি। তবে এই আসন থেকে ধানের শীষের প্রতীক পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জেএসডির প্রার্থী আব্দুল মালেক রতন।
মনোনয়ন বঞ্চিত হওয়ায় তার অনুসারীরা সকাল থেকে গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করছেন।