পাকিস্তান দূতাবাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, এ গোপন বৈঠক ষড়যন্ত্রের আভাস দিচ্ছে।
দলের ধানমন্ডি কার্যালয়ে করা এ সংবাদ সম্মেলনে আব্দুর রহমান অভিযোগ করেন, বিএনপির মনোনয়ন বাণিজ্যের ফলে দলটির পল্টন ও গুলশান কার্যালয়ে যে হামলা, তা নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে।
এ সময় তিনি অভিযোগ করেন, এ বিক্ষোভই প্রমাণ করে দলটির নেতৃত্বে প্রতি তৃণমূলের অনাস্থা রয়েছে।
রহমান বলেন, বিএনপি-জামাত রাজনৈতিক নয় আদর্শিকভাবেই অভিন্ন আর তাদের জোট ঐক্যফ্রন্ট নয় জামাতের সঙ্গে।
জামাতকে ২৩টি আর ঐক্যফ্রন্টকে ১৭টি আসন দেয়ার মধ্য দিয়ে এটিই স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: