রাজনীতি

আ’লীগ প্রার্থী ২৫৮টি আসনে, নৌকা মার্কায় ভোট ২৭২টিতে

আ’লীগ প্রার্থী ২৫৮টি আসনে, নৌকা মার্কায় ভোট ২৭২টিতে
আ’লীগ প্রার্থী ২৫৮টি আসনে, নৌকা মার্কায় ভোট ২৭২টিতে

আসন্ন জাতীয় একাদশ সংসসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগ ২৫৮টি আসনে আর ১৪ দলীয় নেতৃত্বাধীন জোটের শরিকরা লড়বেন ৪২টি আসনে।

আওয়ামী লীগ আর ১৪ দলীয় জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের মিলিয়ে মোট ২৭২টি আসনে নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা হবে।

দুইটি আসনে জাতীয় পার্টির (জেপি) বাইসাইকেল প্রতীকে প্রার্থীরা অংশ নেবেন। অবশিষ্ট ২৬টি আসনে নৌকা প্রতীকে কোনো প্রার্থী থাকবে না। এ ২৬টি আসনে লাঙ্গল প্রতীকে লড়বেন মহাজোটের প্রার্থীরা।

গতকাল ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রোববার।

চূড়ান্ত প্রার্থী ও জোটের প্রতীক ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে আওয়ামী লীগ।

এদিকে, নির্বাচন কমিশনকে জাতীয় পার্টি জানিয়েছে, তাদের দলের প্রার্থীরা ২৯টি আসনে এককভাবে লড়বে। ইসিতে আওয়ামী লীগের চিঠি অনুযায়ী, ২৬টি আসনে জাতীয় পার্টির কোনো প্রতিদ্বন্দ্বী মহাজোট থেকে থাকবে না। যদিও জাতীয় পার্টি মোট ১৮৮টি আসনে প্রার্থী দিয়েছে। আর সবগুলো আসনেই দলটির প্রার্থীরা লাঙ্গল প্রতীকে নির্বাচন করবে।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত নির্বাচন কমিশন সচিব বরাবর দেয়া পত্রে প্রার্থীদের একটি তালিকা জুড়ে দিয়ে তাদের জন্য ‘নৌকা’ প্রতীক বরাদ্দ দেয়ার জন্য বলা হয়েছে।

এতে বলা হয়েছে- আওয়ামী লীগের ২৫৮ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৩ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ২ জন, বাংলাদেশ জাসদের ১ জন, বিকল্পধারা বাংলাদেশের ৩ জন মিলিয়ে মোট ২৭২ প্রার্থী নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর জাতীয় পার্টি-জেপির দুই প্রার্থী ভোট করবেন বাইসাইকেল প্রতীক নিয়ে।

শেখ হাসিনা স্বাক্ষরিত পত্রে মহাজোটের শরিক দলগুলোর মধ্যে– বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী ঠাকুরগাঁও-৩ আসনে ইয়াসিন আলী, রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশা, সাতক্ষীরা-১ আসনে অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, বরিশাল-৩ আসনে টিপু সুলতান ও ঢাকা-৮ আসনে রাশেদ খান মেননকে নৌকা মার্কা দেয়ার জন্য বলা হয়েছে।

জাসদের প্রার্থী বগুড়া-৪ আসনে একেএম রেজাউল করিম তানসেন, কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু, ফেনী-১ আসনে শিরীন আখতার; বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী লক্ষ্মীপুর-১ আসনে আনোয়ার হোসেন খান, চট্টগ্রাম-২ আসনে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী; বাংলাদেশ জাসদের প্রার্থী চট্টগ্রাম-৮ আসনে মইনউদ্দীন খান বাদল; বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মুন্সিগঞ্জ-১ আসনে মাহী বি চৌধুরী, মৌলভীবাজার-২ আসনে এম এম শাহীন ও লক্ষীপুর-৪ আসনে আব্দুল মান্নানকে নৌকা প্রতীক দিতে বলা হয়েছে।

আর জাতীয় পার্টি-জেপির প্রার্থী পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জু ও কুড়িগ্রাম-৪ আসনে মো. রুহুল আমিনকে বাই সাইকেল প্রতীক দেওয়ার জন্য বলা হয়েছে পত্রে।

সোমবার প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ