সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যেয়ে বাবার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর নির্বাচনী প্রচারণার কাজ শুরু করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
সোমবার রাজধানীর ধানমন্ডিরতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এ কথা জানান তিনি।
তিনি বলেন, বুধবার সকালে তিনি- শেখ হাসিনা সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাবেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বুধবার সকালে নিজ এলাকায় একটি জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি। দুপুরে কোটালীপাড়ায় আরেকটি জনসভায় অংশ নেবেন। এরপর থেকে নির্বাচনী প্রচারের কাজে দেশের বিভিন্ন জায়গায় যাবেন তিনি।
নানক আরো বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে থাকুক, তারা সরে যাক এটা চাই না তবে নির্বাচনে তারা জনগণের ভোট পাবে না এবং নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচন বানচালের জন্য নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
জাপাসহ অন্যান্য শরীকদের উন্মুক্ত ভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি দল উদার ভাবে দেখছে। আ লীগ চায়, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলো নিজেদের সাংগঠনিক শক্তি নিয়ে দাঁড়াক। তারাও জনগণের কাছে পৌছাক বলেন নানক।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও বিএম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত