রাজনীতি

সকলকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

আওয়ামী লীগ ভোট চুরি করার চেষ্টা করতে পারে- তাই সকলকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মোহাম্মদপুর মাতৃগাঁওয়ে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, কারো কোনো উসকানিতে পা দেয়া যাবে না। বিএনপির কোনো অস্ত্র নেই, শুধু রয়েছে ভোটের দিনে একটি ব্যালট পেপার। তাই সরকার পরিবর্তনের জন্য আগামী ৩০ তারিখে নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে।

শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে সরকার বন্দি করে রেখেছে বলেও অভিযোগ করেন বিএনপির এ মহাসচিব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ