রাজনীতি

সংশ্লিষ্ট খবর:

  • মোশাররফ-আইএসআই এজেন্টের ফোনালাপ ফাঁস, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ

ফলোলাপের কথা অস্বীকার মোশাররফের

মোশাররফ-আইএসআই এজেন্টের ফোনালাপ
মোশাররফ-আইএসআই এজেন্টের ফোনালাপ

ভাবমূর্তি ক্ষুণ্ণ ও নির্বাচনী প্রচার কাজে বিঘ্ন সৃষ্টির জন্য বানোয়াট ফোনালাপের ভিডিও প্রচার করা হচ্ছে –এ দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ দাবি করেন তিনি।

ড. মোশাররফ বলেন, আমি এ ধরনের কোনো ব্যক্তির সঙ্গে কখনো কথা বলিনি— তাকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না।

লিখিত বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন সোস্যাল মিডিয়া, অনলাইন ও গণমাধ্যমে থাইল্যান্ড ভিত্তিক পোর্টাল ট্রিবিউনের বরাত দিয়ে আমার সঙ্গে মেহমুদের কথোপকথনের একটি বানোয়াট ফোনালাপের ভিডিও প্রকাশ ও প্রচার করা হচ্ছে। এ ভিডিওটি আমার ভাবমূর্তি নষ্ট, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা কাজে বিঘ্ন ঘটানো এবং আমাকে বিব্রত করার জন্য নির্বাচনী প্রচারণার এ সময়ে বানোয়াট ও সৃজিত এ ভিডিওটি রাজনৈতিক হীন উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। মেহমুদ নামে এ ব্যক্তিকে আমি চিনি না বা ভিডিওতে কথিত আইএসআই এর কোনো ব্যক্তি বা কর্মকর্তাকেও চিনি না। কথিত ওই ব্যক্তির সঙ্গে বা আইএসআইএর কোনো কর্মকর্তার সঙ্গে কখনও আমার কোনো ধরনের কথোপকথন হয়নি।

তিনি বলেন, আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ ও ২ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রচারকাজে ব্যস্ত থাকায় প্রেস ব্রিফিং করে ওই বিষয়ে প্রতিবাদ করতে পারছি না। এ অবস্থায় উল্লেখিত সৃজিত ও উদ্দেশ্যপ্রণোদিত ফোনালাপের ভিডিওটি প্রচার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সব মহল ও ব্যক্তির কাছে অনুরোধ করছি।

জানতে চাইলে ড. মোশাররফ টেলিফোনে বাংলানিউজকে বলেন, যে ভিডিওটি প্রচার করা হচ্ছে এটা বানোয়াট। আমি ওই ব্যক্তিকে চিনি না। কারও সঙ্গে আমার এ ধরনের কথাও হয়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ