জামাত নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর চটে গেলেন জাতীয় ঐক্যফ্রন্টেরন শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
শুক্রবার সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. কামাল হোসেন বলেন, স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের বিরুদ্ধে যারা কাজ করছেন, লুটপাট করছেন, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।
জামাতের সঙ্গে নির্বাচন নিয়ে তার অবস্থান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্ষেপে যান ড. কামাল হোসেন। অর্থের বিনিময়ে এ ধরনের প্রশ্ন কি-না? সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: