সরকারের নির্দেশেই ড. কামাল হোসেনের গাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আসন্ন সংসদ নির্বাচন ভণ্ডুল করতেই সরকার উস্কানিমূলক নানা আচরণ করছে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার তৃতীয় শক্তির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, হঠাৎ তার এ বক্তব্য সন্দেহজনক ও ষড়যন্ত্রমূলক।
সেনাবাহিনীকে দর্শক হিসেবে রাখা হচ্ছে বলেও সমালোচনা করেন তিনি।
জাতির এ ক্রান্তিকালে জনগণকে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বানও জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: