রাজনীতি

দ্বি-স্তরবিশিষ্ট সরকার গঠন করতে চায় জাপা

রুহুল আমিন হাওলাদার
রুহুল আমিন হাওলাদার

দেশের আটটি বিভাগকে প্রাদেশিক মর্যাদা দিয়ে দ্বি-স্তরবিশিষ্ট সরকার গঠন করতে চায় জাতীয় পার্টি (জাপা)। দলের নির্বাচনী ইশতেহারে এমন পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। এতে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের পাশাপাশি সংসদে তাদের জন্য ৩০টি আসন সংরক্ষণের কথা বলা হয়েছে।

শুক্রবার সকালে দলের বনানীর কার্যালয়ে জাপার চেয়ারম্যানের বিশেষ সহকারি রুহুল আমিন হাওলাদার এই ইশতেহার ঘোষণা দেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, জাপা চেয়ারম্যান এরশাদ শিগগিরই দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

ক্ষমতায় এলে দেশের আট বিভাগকে প্রদেশের মর্যাদা দেয়া, দ্বি-স্তরবিশিষ্ট সরকার গঠন ও ধর্মীয় সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয়, সংসদে তাদের জন্য ৩০ সংরক্ষিত আসন রাখাসহ ১৮ দফা পরিকল্পনার কথা ইশতেহারে তুলে ধরেন তিনি।

এছাড়া ইশতাহারে বলা হয়, জাতীয় পার্টি সরকার গঠন করলে- তিনমাসের মধ্যে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল, পাঁচ বছরের মধ্যে মামলার জট দূর, পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল, ধর্মীয় সংখ্যালঘুদের জন্য আলাদা কমিশন গঠন ও চাকরি ও উচ্চ শিক্ষায় সুযোগ সৃষ্টি করা - ইত্যাদি পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

এক প্রশ্নের জবাবে রুহুল আমিন হাওলাদার বলেন, এইচএম এরশাদ ভাল আছেন। খুব শিগগিরই সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে এসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ