রাজনীতি

যত বাধাই আসুক নির্বাচনী মাঠ ছাড়বো না: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আসন্ন জাতীয়একাদশ সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেয়া হয়েছে এ অভিমত ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যত বাধাই আসুক তারা নির্বাচনী মাঠ ছাড়বে না— নির্বাচনকে সরকার প্রহসনের দিকে নিয়ে যাচ্ছে অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন- নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ মির্জা ফখরুল হুঁশিয়ারি দেন-এটা বন্ধ না করলে উদ্ভূত যেকোনো পরিস্থতির জন্য সরকারকেই দায়ভার নিতে হবে।

রোববার মহান বিজয় দিবস পালনে বিজয় র্যাকলি ও দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

বিজয় দিবস পালনে কর্মসূচির অংশ হিসেবে শের-এ বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীরা।

শ্রদ্ধা শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে আবারো অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে দলের নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তার অব্যাহত রয়েছে।

তিনি বলেন- নির্বাচনকে সরকার প্রহসনের দিকে নিয়ে যাচ্ছে।

সরকারের সকল জুলুম নির্যাতন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে জানিয়ে শেষ পর্যন্ত তারা নির্বাচনের মাঠে থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। এতে বিএনপি মহাসচিবসহ ঐক্যফ্রন্টের নেতারাও যোগ দেন।

ঢালাওভাবে বিরোধীদের ওপর হামলা-গ্রেপ্তার করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুঁশিয়ারি উচ্চারণ করেন-এটা বন্ধ করা না হলে যেকোন উদ্ভুত পরিস্থিতর জন্য সরকারকেই দায় নিতে হবে।

ধানের শীষের যে জোয়ার উঠেছে তাতে করে ৩০ ডিসেম্বর তাদের বিজয় সুনিশ্চিত বলেও জানান ঐক্যফ্রন্টের নেতারা।

বিজয় শোভাযাত্রা কাকরাইল মোড় হয়ে মালিবাগে গিয়ে শেষ হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ