রাজনীতি

বিজয় দিবসে শ্রদ্ধায় মাথানবত পুরো জাতি

 বিজয় দিবসে শ্রদ্ধায় মাথানবত পুরো জাতি
বিজয় দিবসে শ্রদ্ধায় মাথানবত পুরো জাতি

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এর পর জাতীয় পার্টি, জাসদ, বিএনপি এবং ঐক্যফ্রন্টসহ অন্যান্য রাজনৈতিক দল শ্রদ্ধা জানায় শহীদদের প্রতি।

প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর, সাভার জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নেতাকর্মীদের নিয়ে দ্বিতীয় বার বীর শহীদের শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

রোববার সকাল ৯ টার দিকে শ্রদ্ধা নিবেদন করতে আসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি দল। এ সময় শহীদ বেদীর সামনে ব্যাপক হুড়াহুরি লেগে যায়।

এরপরেই ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতারা ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধি নিবেদন করেন। শহীদের আত্বত্যাগে অর্জিত স্বাধীনতা যে কোনো মূল্যে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ড. কামাল।

এর আগে জাতীয় সংসদের বিরোধী দল, জাতীয় পার্টিও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

সকালেই শহীদ বেদীতে ফুল একাত্তরের বীর শহীদের শ্রদ্ধা নিবেদন করে জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদসহ বিভিন্ন বাম দল।

এ সময় জনতার ঢলে, কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্মৃতিসৌধ চত্বর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ