রাজনীতি

অর্জিত স্বাধীনতা সমুন্নত রাখার প্রত্যয় ড. কামালের

 অর্জিত স্বাধীনতা সমুন্নত রাখার প্রত্যয় ড. কামালের
অর্জিত স্বাধীনতা সমুন্নত রাখার প্রত্যয় ড. কামালের

শহীদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা যে কোনো মূল্যে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন।

তিনি বলেন, আমরা যদি ঐক্য করি সে ঐক্যকে সুসংহত করি- ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতাকে রক্ষা করতে হবে। যে কোনো দিক থেকে যদি কাজে লাগে, সেক্ষেত্রে অবশ্যই জনগণের সে শক্তি আছে, আমরা স্বাধীনতাকে রক্ষা করব।

রোববার মহান বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় ড. কামাল স্বাধীনতার মূল্যবোধ ধরে রাখার পাশাপাশি সন্ত্রাস ও লাঠিয়ালদের রুখে দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের লাখো লাখো শহীদ জীবন দিয়েছিল। তাদের মূল্যবোধে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। সাথে সাথে বলতে হবে, এখানে কোনো রকমের সন্ত্রাস, জোরজবরদস্তি ও লাঠিয়ালদের ভূমিকা মেনে নেয়া যায় না।

কামাল হোসেন আরও বলেন, যারা রুগ্ন রাজনীতি করে, লাঠিয়াল ব্যবহার করে, যারা কালোটাকা ব্যবহার করে, তারা জনগণকে মর্যাদা দেয় না- এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

ঐক্যবদ্ধ হয়ে আমরা অবশ্যই স্বাধীনতা, স্বাধীনতার মূল্যবোধ- সবকিছুকে রক্ষা করব, এগিয়ে নিয়ে যাব। ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য যোগ করেন তিনি।

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুও ছিলেন।

দুইদিন আগে জামায়াতে ইসলামী প্রসঙ্গে প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হলেও বিজয় দিবসে একই ধরনের প্রশ্নে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন ঐক্য সুসংহত করার কথা বলেন।

গত শুক্রবার বুদ্ধিজীবী দিবসে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাওয়া কামাল হোসেনকে জামাত বিষয়ে প্রশ্ন করলে তিনি এক সাংবাদিককে ‘খামোশ’ বলে সমালোচনার মুখে পড়েন।

প্রশ্নকারী সাংবাদিককে চিনে রাখারও হুমকি দেন তিনি।

ওই ঘটনায় বিভিন্ন মহলে প্রতিবাদ-সমালোচনার মুখে শনিবার দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ