রাজনীতি

ঐক্যফ্রন্টের প্রতিশ্রুতি জনগণের সঙ্গে প্রতারণা: আব্দুর রহমান

ধানমণ্ডি কার্যালয়
ধানমণ্ডি কার্যালয়

যুদ্ধাপরাধীদের উত্তরসূরীদের মনোনয়ন দিয়ে অন্যদিকে নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার চলমান রাখার প্রতিশ্রুতি জনগণের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতারণা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

সোমবার সকালে দলের ধানমণ্ডি কার্যালয়ে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

আব্দুর রহমান বলেন, তাদের ইশতেহার রাজনৈতিক অপকৌশল। নির্বাচন নিয়ে ড. কামাল হোসেনের আশঙ্কার মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো, তারা নির্বাচন বানচালের চক্রান্তের লিপ্ত।

তিনি আরো অভিযোগ করেন, বিএনপি তথা ঐক্যফ্রন্ট নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।বলেন, বিএনপির মনোনয়ন বঞ্চিতরা বিভিন্ন জায়গায় সহিংসতা করে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে।

ঐক্যফ্রন্টের ইশতেহারকে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা আখ্যা দিয়ে দিয়ে আব্দুর রহমান বলেন, ইশতেহারের সব সত্যের অপলাপ।

যে কোনো মূল্যে ৩০ ডিসেম্বরের নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, সকল চক্রান্ত রুখে দেবে জনগণ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ