রাজনীতি

মরে গেলেও সংসদ নির্বাচন বর্জন নয়: ড. কামাল

ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন
মরে গেলেও আসন্ন সংসদ নির্বাচন বর্জন করবেন না বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। সোমবার নির্বাচন কমিশনে ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনে সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। নির্বাচনী প্রচারে ঐক্যফ্রন্টের প্রার্থী ও সমর্থকদের বাধা ও গ্রেপ্তারসহ বিভিন্ন অভিযোগ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান ড. কামাল হোসেন। তিনি বলেন, দেশে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হচ্ছে। তাদের ওপর হামলা করে সরকার এমন পরিস্থিতি সৃষ্টি করছে যেন ভোট বর্জন করতে বাধ্য হয়। তবে যেকোনো পরিস্থিতিতে মাঠে থাকার কথা জানান ঐক্যফ্রন্টের এ শীর্ষ নেতা। ড. কামাল বলেন, সিইসি এমন ঘটনায় বিব্রত হওয়ার কথা জানালে, দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ফ্রন্ট নেতারা। এ বিষয়ে তারা দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ারও আহ্বান জানিয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ