রাজনীতি

ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষকে জয়ী করুন: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আসন্ন নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার কুমিল্লার চান্দিনায় নির্বাচনী সভায় তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল বলেন, ভুয়া সরকার ও নির্বাচন কমিশন মিলে গণতন্ত্রকে জবাই করেছে। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সে জন্য ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানান তিনি।

বিএনপির মহাসচিব বলেন, এ সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। জনগণের সংগঠন করার অধিকার কেড়ে নিয়েছে। আমি বলব, গণতন্ত্রের স্বার্থে সবাই ৩০ ডিসেম্বর ভোট দিন, কেন্দ্র পাহারা দিন।

তিনি বলেন, আমি বহুদিন ধরে বলে আসছি-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। সরকার সেই দাবি না মেনে ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করেছে। ওই নির্বাচনের মধ্য দিয়ে তারা জোর করে ক্ষমতা দখল করে আছে।

কুমিল্লা-৭ আসনে ২০-দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী রেদোয়ান আহমদের পক্ষে এ নির্বাচনী সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের নেতারা এ সময় বক্তব্য রাখেন।

কুমিল্লার পথে নির্বাচনী প্রচারণায় বিএনপি

কুমিল্লার পথে নির্বাচনী প্রচারণায় বিএনপি

এর আগে সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে কুমিল্লা অভিমুখে নির্বাচনী প্রচারণা শুরু করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় বিএনপি মহাসচিবের গাড়িবহরে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী, মো. সালাহ্উদ্দিন ভুইয়া শিশির প্রমুখ।

জনসভায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা জেএসডি সভাপতি আসম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না যাওয়ার কথা রয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ