রাজনীতি

বিএনপি নিশ্চিত পরাজয় জেনে অবান্তর অভিযোগ করছে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি নিশ্চিত পরাজয় জেনে মিডিয়ার কাছে অবান্তর অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের চরফকিরা ইউনিয়নের ভূমিহীন বাজারে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির ভাঙ্গা হাট এখন আর জমছে না বলে, তারা অবান্তর অভিযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বলেন কাদের।

বিএনপি আছে কূটনীতিক ও সাংবাদিকের সঙ্গে বসা নিয়ে— মাঠে তারা আজ নেই। আমার এলাকায় বিএনপির ডাক সাইটের নেতা মওদুদ আহমদ কোথাও প্রচারণা করছেন না, শুধু ঘরে বসে বসে মিডিয়ার কাছে ভিত্তিহীন অভিযোগ করছেন জানান কাদের।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের সমালোচনা করে তিনি বলেন, ২২ বছর ক্ষমতায় থেকে তিনি কোনো কাজ করেননি। তিনি ভোট এলে বসন্তের কোকিলের মতো আসেন। মওদুদের সব অভিযোগ ভিত্তিহীন।

এ এলাকায় রাস্তাঘাট-বিদ্যুৎ সব আওয়ামী লীগ করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের স্থানীয় ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীন, গরিব ও অস্বচ্ছল পরিবার ও এলাকার প্রতিটি পরিবারের একজনকে চাকরি দেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ