রাজনীতি

নির্বাচন ইতোমধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আসন্ন এদাদশ জাতীয় নির্বাচন ইতোমধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভোট কারচুপি করতে আগাম ব্যালট পেপার ছাপানোর বিষয়ে প্রধানমন্ত্রী আগেই বলে দিয়েছেন— মানুষের ভোটাধিকার বঞ্চিত করতে সরকার ষড়যন্ত্র করছেন বলেও এ সময় অভিযোগ করেন তিনি।

সরকার নিজে ভোট কারচুপি করতে আগাম ব্যালট পেপার ছাপানোর কথা বলছেন— এটা প্রধানমন্ত্রীর ভালো গুণ তিনি যা করবেন তা আগে বলে দেন এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

আগামী ৩০ ডিসেম্বর সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে প্রমাণিত হবে, আমরা কি গণতান্ত্রিক রাষ্ট্রে থাকবো নাকি একনায়কের দেশে থাকবো।

বৃহস্পতিবার রাজধনীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে পেশাজীবীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

নির্বাচনে কারচুপি করতে বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে— প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল যে সতর্ক বার্তা দিয়েছেন তাকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল।

ব্যালট পেপার ছাপানো— এ কথার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, নির্বাচনে ব্যালট পেপার ছাপানোর কথা বলছেন, সেটি তো আপনাদের কাজ। আপনাদের সেই ক্ষমতা আছে, আপনারাই সেটা করবেন। ব্যালট আপনারাই ছাপাবেন, আর সে কথা আগাম বলে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

বিএনপির মহাসচিব বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এ নির্বাচন এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। আমরা সব সময় মনে করেছি এ নির্বাচনের মাধ্যমে জাতি তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। একটি দিন তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মানুষকে সেই অধিকার থেকেও বঞ্চিত করার ষড়যন্ত্র হচ্ছে।

প্রতিনিয়ত সরকার নতুন নতুন চক্রান্ত করছে – এ কথা উল্লখে কর বিএনপির মহাসচিব বলেন, আমরা গণতন্ত্রকে মুক্ত করতে, খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। যতই ধানের শীষের জোয়ার উঠছে, ততই সরকার নতুন নতুন চক্রান্ত করছে। আমাদের অনেক প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে। এক্ষেত্রে সরকার ব্যবহার করছে আদালতকে কিন্তু এরপরও আমরা দমে যাইনি।

ফখরুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে বলে গেছেন জাতীয় ঐক্য গঠন করতে। সব রাজনৈতিক দল, মত, ধর্ম–বর্ণের মানুষকে নিয়ে ঐক্য করতে। বিএনপি খালেদা জিয়ার কথা পালন করেছে, জাতীয় ঐক্য গঠন করেছে, নির্বাচনে অংশ নিয়েছে।

দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের বিষয়ে ফখরুল ইসলাম বলেন, বিএনপির নির্বাচনে অংশ নেয়ার আগে থেকেই এ নির্বাচন নিয়ে যে মতামত প্রকাশ করেছিল, এখন সব একে একে ফুটে উঠছে। যতই ধানের শীষের জোয়ার উঠছে, ততই সরকার নতুন নতুন চক্রান্ত করছে।

তিনি আরও বলেন, এখন আবার নতুন করে মামলা দেয়া হচ্ছে। এমনকি সংলাপে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, তফসিল ঘোষণার পর আর কাউকে গ্রেপ্তার করা হবে না। কিন্তু তিনি তার কথা রাখেননি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ