রাজনীতি

প্রধানমন্ত্রী অনৈতিক আচরণ করেছেন অভিযোগ ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভূয়া ব্যালট পেপার ছাপানোসহ টাকার বিনিময়ে ভোট দেয়ার কথা বলে প্রধানমন্ত্রী অনৈতিক আচরণ করেছেন বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এ ধরনের মন্তব্যের জন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে যে পরিস্থিতি চলছে তাতে করে আদৌ সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বিচার বিভাগসহ প্রশাসনকে সরকার কুক্ষিগত করে ফেলেছে উল্লেখ করে হাইকোর্ট থেকে বিএনপির প্রার্থীতা বাতিলের বিষয়গুলো পড়ে সিদ্ধান্ত নেয়া হবে।

দেশব্যাপি নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধাঁ-হামলার নানা দিক তুলে ধরে প্রশ্ন তুলেন-এ অবস্থায় আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কি-না? বলেও প্রশ্ন রাখেন বিএনপির এ মহাসচিব।

প্রধানমন্ত্রীর বক্তব্যে ভূয়া ব্যালট পেপার ছাপানো এবং টাকার বিনিময়ে ভোট দেওয়ার আহ্বান অনৈতিক উল্লেখ করে এ ব্যাপারে নির্বাচন কমিশনকে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেন মির্জা ফখরুল।

প্রশাসনের পাশাপাশি বিচারবিভাগকেও সরকার আয়ত্বে নিয়ে ফেলেছে অভিযোগ তুলে হাইকোর্ট থেকে বিএনপির প্রার্থীতা অবৈধ করার বিষয়ে তারা শিগগিরি ব্যবস্থা নেবেন বলেও জানালেন তিনি।

সেনাবাহিনীকে নির্ভয়ে নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালনের আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির অন্যান্য নেতারাও নির্বাচনী প্রচারণায় নানা বাধাঁর কথা তুলে ধরেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ