বিদেশিদের কাছে নালিশ করাই এখন বিএনপির সম্বল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে নোয়াখালীর কবিরহাটে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রতিদিন নির্বাচন কমিশনে আর কোনো পার্টি না যাক- বিএনপি আছে। কেন যায়?
এ সময় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা মার্কায় ভোট দেয়ারও আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: