জনগণের কাছে হেরে গিয়ে নৌকা এখন আদালতের আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার নীলফামারীর সৈয়দপুরে নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার জনরায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। আর এ কারণে জনগণের কাছে হেরে গিয়ে আদালতে আশ্রয় নিয়েছে নৌকা।
মির্জা ফখরুল বলেন, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ভোট গণনা পর্যন্ত আপানারা কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেবেন।
এর আগে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সৈয়দপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
সৈয়দপুরে নির্বাচনী প্রচার শেষে বিএনপির মহাসচিব দিনাজপুর যাবেন। বিকালে তিনি সেখানে নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: