রাজনীতি

নির্বাচনের আগেই হেরে গেছে বিএনপি: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি হারার আগে হেরে গেছে— তারা আর নির্বাচনে বিজয়ী হতে পারবে না- এ মন্তব্য করে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আর আওয়ামী লীগ জেতার আগেই জিতে যায়।

এবার সরকার গঠন করলে প্রতিটি পরিবার থেকে একজন বেকারকে চাকরি দেয়া হবে— বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে, লাশের পাহাড় গড়ে তুলবে বলে জানান কাদের।

তিনি আরো বলেন, এবার স্বাধীনতাবিরোধী অপশক্তির চূড়ান্ত পরাজয় হবে।

রোববার সকালে নোয়াখালীতে সেনবাগ বাজারের পাইলট হাইস্কুল মাঠে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ, জেতার আগে জিতবেন না আওয়ামী লীগের একমাত্র দোষ তারা জেতার আগে জিতে যায়। মনে রাখবেন, এ বিজয়ের মাসে স্বাধীনতাবিরোধী অপশক্তির চূড়ান্ত পরাজয় হবে।

কাদের বলেন, বিএনপি মানে সন্ত্রাস, দুর্নীতি, খুন—তাদের এ রাজনীতি সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষ বুঝে গেছে, বিএনপি ক্ষমতায় এলে আবার হাওয়া ভবন হবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। তারা ক্ষমতা এলে রক্তগঙ্গা হবে। বাংলাদেশে লাশের পাহাড় সৃষ্টি করবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ