তরুণ প্রজন্মসহ সবাইকে নিশ্চিতভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ।
আর বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী আবারো অভিযোগ করেন, একতরফা নির্বাচন করতেই দলের নেতাকর্মীদের ওপর হামলা ও মামলা দেয়া হচ্ছে।
রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় এমাজউদ্দিন আহমদ বলেন, ৩০ ডিসেম্বর শুধু নির্বাচনের দিন নয়, এদিন আন্দোলনেরও দিন তাই সবাইকে ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
সরকারকে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিরও আহ্বান জানান তিনি।
এদিকে, রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেন, ক্ষমতা চিরস্থায়ী করতেই বিরোধীদের প্রতি হামলা-মামলায় মেতেছে সরকার।
গণস্বাস্থ্যের ট্রাস্টি ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন।
এ সময় অভিযোগ করেন, সরকার একতরফা নির্বাচনের নীল নকশা করছে।
এছাড়া নির্বাচনী পরিবেশ নিয়ে প্রধানমন্ত্রীকে সর্তক থাকার আহ্বান জানিয়ে অবাধ নির্বাচনী পরিবেশ তৈরি না হলে অতীতের ন্যায় বড় কোন বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি আশংকার কথা জানান ডা. জাফরুল্লাহ।