রাজনীতি

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নীল নকশা করছে বিএনপি-জামাত: ইমাম

এইচ টি ইমাম
এইচ টি ইমাম

বিএনপি-জামাত নীল নকশা অনুযায়ী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নিয়েছে— জানিয়েছেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আবার তারাই আওয়ামী লীগের ওপর পাল্টা হামলার অভিযোগ করছে— নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে।

রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেয়াসহ নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠার জন্য ইসি ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এইচ টি ইমাম বলেন, বিএনপি-জামাত ইতোমধ্যে আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মীকে হত্যা এবং ২৫০ জনকে মারাত্মকভাবে আহত করেছে। তারা আওয়ামী লীগের শত শত দলীয় কার্যালয় ভাঙচুর করেছে।

তিনি বলেন, দেশের ২৪টি স্থানে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর বোমা, পেট্রোলবোমা হামলা ও গুলিবর্ষণ করেছে। তারা ১১টি যানবাহন ভাঙচুর করেছে এবং পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়েছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, বিএনপি-জামাত সারাদেশে নাশকতার মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের ভয়-ভীতি দেখাচ্ছে। তারা ২০০১ সালের মত সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানোর পথ বেছে নিয়েছে।

সারাদেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামাতকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই হাজার হাজার বিএনপির নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করছে।

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো দেশ পরিচালনার সুযোগ দেবে বলেও তিনি নিজ বিশ্বাসের কথা দৃঢ়তার সাথে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার বজলুল হক, রশিদুল আলম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আকতার উজ জামান, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ দলীয় নেতা-কমীরা উপস্থিত ছিলেন। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ